চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

জব্দকৃত ইয়াবা। ছবি : কালবেলা
জব্দকৃত ইয়াবা। ছবি : কালবেলা

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার রায়পুর এলাকার দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে র‍্যাব-৭।

এ সময় মনোয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ধারণা, আটক নারী ও তার পরিবারের সবাই ইয়াবা ব্যবসায় জড়িত। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করেন তারা। আটক মনোয়ারা বেগম ওই এলাকার আনোয়ার মাঝির স্ত্রী।

র‍্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। এ সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। আটক মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X