কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

নিহত সবুজ আহমদ। ছবি : সংগৃহীত
নিহত সবুজ আহমদ। ছবি : সংগৃহীত

সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ডাকাতদের পেতে রাখা রশির ফাঁদে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সবুজ আহমদ (২০)। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর কলাবাড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের সুমন আহমদ ও বুড়দেও গ্রামের মাহদী। গুরুতর আহত অবস্থায় তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সিলেট থেকে রাতের বেলায় মোটরসাইকেলে তিন বন্ধু কোম্পানীগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে কাটাখাল এলাকায় ডাকাতদল মহাসড়কে রশি টানিয়ে ফাঁদ তৈরি করে। দ্রুতগতির মোটরসাইকেলটি সেই রশিতে জড়িয়ে গেলে সবুজ আহমদ ছিটকে পড়ে ব্রিজের পিলারে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান কালবেলাকে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X