জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে ২য় সমাবর্তন, জবি শিক্ষকদের মান যাচাইয়ে বিশেষ সফটওয়্যার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

আগামী বছর জানুয়ারিতে ২য় সমাবর্তন আয়োজন, সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের মান যাচাই ও একটি বিভাগের নাম পরিবর্তন সহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন জানুয়ারি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে, শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে আইন ও ভূমি প্রশাসন বিভাগ করা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ তথা ২০ তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু ২২ জুন থেকে শুরু হবে, শিক্ষকদের পড়ানোর মান মূল্যায়নের জন্য সফটওয়্যার এর ব্যবস্থা করা হচ্ছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ওবিই (ফলাফল ভিত্তিক শিক্ষা) কারিকুলার মাধ্যমে পাঠদান হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমার জানুয়ারি মাসের শেষের দিকে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করবো। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে আমরা শিক্ষকদের পড়ানোর মান যাচাই করবো। এজন্য আমার একটি সফটওয়্যার আপডেট করা হচ্ছে। এছাড়াও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X