কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:৩০ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

স্কুল-মাদ্রাসায় ঈদের ছুটি শুরু, ৩ জুন কলেজ-প্রাথমিকে 

বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীদের উল্লাস। পুরোনো ছবি
বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীদের উল্লাস। পুরোনো ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময় ও পরিমাণে দেখা যাচ্ছে ভিন্নতা।

রোববার (০১ জুন) থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনালে আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে। তবে ছুটি শুরুর আগেই শুক্র ও শনিবার (৩০-৩১ মে) সাপ্তাহিক ছুটি থাকায় গত ২৯ মে থেকে বন্ধ হয়ে গেছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা সবচেয়ে কম ছুটির মুখোমুখি হচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয়ে তিন সপ্তাহ ছুটি

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ৩ জুন থেকে এবং ক্লাস পুনরায় শুরু হবে ২৩ জুন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবেন।

মাধ্যমিকে ঈদ-গ্রীষ্মের টানা ছুটি ২৩ দিন

মাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১ জুন। ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে ক্লাস পুনরায় শুরু হবে। এই স্তরে মোট ২৩ দিনের ছুটি থাকছে।

কলেজ পর্যায়ে ছুটি কম

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। শুধুমাত্র ঈদের ছুটি থাকলেও গ্রীষ্মকালীন অবকাশ এই স্তরে রাখা হয়নি। তাই মোট ছুটি মাত্র ১০ দিন।

মাদ্রাসায় সর্বোচ্চ ২৫ দিন ছুটি

সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে। এটি চলবে ২৫ জুন পর্যন্ত। এরপর ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। মাদরাসাগুলোর এই ২৫ দিনের টানা ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী সর্বোচ্চ।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২১ দিন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব প্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। এতে করে ছুটির সময় দাঁড়াচ্ছে মোট ২১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির ভিত্তিতে এবারের এই ছুটি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য থাকায় বিভিন্ন স্তরে ছুটির ভিন্নতা থাকলেও, সব শিক্ষার্থী ও শিক্ষক যেন ঈদের আনন্দ ও অবকাশের স্বস্তি একসঙ্গে উপভোগ করতে পারে, সেই দিকটি মাথায় রেখেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১০

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১১

১৯৭১ : একটি গ্রামের গল্প

১২

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৩

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৪

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৫

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৬

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৭

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৮

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৯

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

২০
X