মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম স্থগিত রয়েছে, তাছাড়া সাড়ে ৫ লাখেরও বেশি পরীক্ষার্থীর তথ্য যাচাই ও মূল্যায়ন করতে সময় প্রয়োজন।

সোমাবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে। কারণ, গতকাল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। এছাড়া পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সবকিছু বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এরআগে, শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৫ লাখ ৪৮ হাজারের বেশি পরীক্ষার্থী। আট বছর পর এবার আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রথমবারের মতো ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চালু হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষার আয়োজন করা হয়। পাস নম্বর ধরা হয়েছে ৩৫। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

মেধাতালিকা প্রস্তুতের জন্য এমসিকিউ অংশের নম্বরের সঙ্গে এসএসসির ফলাফলের ৪০ শতাংশ ও এইচএসসির ৬০ শতাংশ যোগ করে ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নম্বর গণনা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে দেশের ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। এর মধ্যে ২৬৪টি সরকারি এবং ৬১৭টি বেসরকারি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

ডিগ্রি (পাস) কোর্সে এক হাজার ৯৬৯টি কলেজে ৪ লাখ ২১ হাজার ৯৯০টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় সব বিষয়ে সর্বোচ্চ ৮টি করে কোটা আসন সংরক্ষিত থাকবে- যার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী ও পোষ্য কোটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X