মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মে মাসে নির্যাতনের শিকার ২০৫ নারী-কন্যা শিশু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫ সালের মে মাসে দেশের ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী ও কন্যা নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময়কালে মোট ১৮৪ নারী ও কন্যা বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৭৫ কন্যাশিশু এবং ১০৯ নারী অন্তর্ভুক্ত।

ধর্ষণের শিকার হয়েছেন মোট ৪৫ জন, যার মধ্যে ৩১ জন কন্যাশিশু। ৭ জন (এর মধ্যে ৬ জন কন্যা) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪ জনকে, যার মধ্যে ৩ জন কন্যা। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪ জনের ওপর, যার মধ্যে ১১ কন্যাশিশু। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৫ জন, এর মধ্যে ৩ জন কন্যা। উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৩ জন (১০ জন কন্যাসহ)।

অপহরণের ঘটনা ঘটেছে ১২ জনের ক্ষেত্রে, যার মধ্যে ৭ জন কন্যা। বিভিন্ন কারণে ৪৩ জনকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৩ জন কন্যা। ৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন ১৪ জন (৪ জন কন্যাসহ) এবং ১ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন, যার মধ্যে ১ জন কন্যা। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৪ জন, এর মধ্যে ৩ জনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন, যাদের মধ্যে ১ জন কন্যা। পারিবারিক সহিংসতায় আক্রান্ত হয়েছেন ৯ জন, যার মধ্যে ২ জন কন্যা।

গৃহকর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছেন ১ জন। সাইবার অপরাধের শিকার হয়েছেন ৩ জন নারী। বাল্যবিবাহের একটি ঘটনা রেকর্ড করা হয়েছে। আরও ৮ জন (১ জন কন্যাসহ) বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X