ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২৫ নবীন শিক্ষার্থীরা পেলেন ঢাবি শিবিরের ভর্তি সহায়তা

নবীন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি : কালবেলা
নবীন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ২৫ জন নবীন শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৬ জুন) ‘ইবনে রুশদ মেধাবৃত্তি ২০২৫’ নামে এই বৃত্তি প্রদান করে শাখা শিবির।

শাখা সংগঠনটির নেতারা জানান, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তির স্বপ্ন দেখা সেইসব শিক্ষার্থীদের জন্যই এই আয়োজন, যারা মেধায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও কেবলমাত্র আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলেন না।

এই মেধাবৃত্তির আওতায় মোট ২২ জন শিক্ষার্থী রয়েছেন, যার মধ্যে ছয়জন ছাত্রী ও ১৬ জন ছাত্র। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে ১৩ জন শিক্ষার্থীর হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, নবীন শিক্ষার্থীদের নিয়ে আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভর্তি সহায়তা প্রদান। তারা যেন তাদের উচ্চশিক্ষার যাত্রার শুরুতে কোনো বাধার সম্মুখীন না হন- এই লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।

শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, আমরা চাই, মেধাবী কেউ যাতে কেবলমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি বাধার সম্মুখীন না হয়। এই আয়োজন সেই সংকল্প থেকেই।

এ আয়োজনের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিজ্ঞান সম্পাদক মো. ইকবাল হায়দার বলেন, যারা মেধা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের স্বপ্নপূরণের শুরুটা সুন্দর ও সম্মানজনক হোক- এই চিন্তা থেকেই আমাদের এ উদ্যোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

১০

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১১

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১২

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১৩

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১৪

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৫

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৬

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৮

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৯

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

২০
X