ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতির ওপর হামলা

স্মৃতি আক্তার। ছবি : কালবেলা
স্মৃতি আক্তার। ছবি : কালবেলা

রাজধানীর আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকায় ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্মৃতি আক্তার ও মৌ নামের এক সহপাঠী তাদের এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা স্মৃতির সঙ্গে থাকা বন্ধুর ওপর শারীরিকভাবে হামলা চালায়। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে স্মৃতি আক্তার নিজেও হামলার শিকার হন।

ঘটনা প্রসঙ্গে স্মৃতি আক্তার বলেন, ‘আমাদের কলেজের কাছাকাছি এমন একটি এলাকায় এ ধরনের ঘটনার শিকার হবো, কখনো কল্পনাও করিনি।’

স্মৃতি আক্তার দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত বিরোধ, নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ইডেন কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে স্মৃতি আক্তার রাজধানীর লালবাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১০

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১১

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১২

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৩

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৪

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৫

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৬

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৭

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৮

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৯

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

২০
X