কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১২৪ কোটি টাকা ঘাটতি বাজেট কোথায় পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

১২৪ কোটি টাকার বিপুল ঘাটতি বাজেট নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলে এই ঘাটতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের অনুদানের প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত ২৭তম সিনেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট পাস হয়েছে।

এই বাজেটে ১২৪ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকার ঘাটতি থাকছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আজম এই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে প্রাক্কলিত রাজস্ব আয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা।

বাজেটের প্রধান খাতগুলো

পরীক্ষা পরিচালনা : ২৮৯ কোটি ৩ লাখ টাকা (সর্বোচ্চ বরাদ্দ)। বেতন-ভাতা ও সুবিধাদি : ১৮৮ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা (দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ)। সাধারণ আনুষঙ্গিক : ৬০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। পেনশন ও অবসর সুবিধা : ৫১ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকা, শিক্ষা আনুষঙ্গিক : ৫০ কোটি ৯০ লাখ টাকা।

বাজেট প্রস্তাবনায় ঘাটতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের জন্য বেতন-ভাতা খাতে ৭৮ কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকা এবং চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়া শিক্ষক-কর্মকর্তাদের অবসরের কারণে পেনশন ও অবসর সুবিধাদি খাতে ২৮ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১০

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১১

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১২

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৩

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

১৪

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

১৫

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

১৬

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

১৭

বিশ্বকাপের উন্মাদনায় সিলেট, জার্সি ও টিভি কেনার ধুম 

১৮

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১৯

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্বাস্থ্যকর্মীর প্রাণ

২০
X