কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

শনিবার (২৬ জুলাই) ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়াজ রহিম, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড।

অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো. মনিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জি. খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে আরও বক্তব্য রাখেন : প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার; প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ; প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. ফিরোজ আহমেদ, উপদেষ্টা, জীবন বিজ্ঞান অনুষদ; জনাব এ.বি.এম. ইমদাদুল হক খান, ডিন, আইন অনুষদ; মো. রফিউসসান, চেয়ারপারসন, ইংরেজি বিভাগ।

বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের অবশ্যই যুগের চাহিদা মেটাতে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে তাদের পিতা-মাতার মুখে হাসি ফুটাতে হবে। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়, যা তাদের একাডেমিক যাত্রার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ড. আবু বিন ইহসান, চেয়ারপারসন, ফার্মেসি বিভাগ এবং নবীনবরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক। তিনি অতিথিরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় কালচার ক্লাবের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রকাশ ঘটায়। এটি ছিল সামার ২০২৫ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক আনন্দমুখর ও অনুপ্রেরণাদায়ক দিন। অনুষ্ঠানে নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীদের অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X