কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে : সাদিক কায়েম

ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ তুলেছেন তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের নিচে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে। ঐক্যবদ্ধ জোট প্যানেলের প্রার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, তাদের এক প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং অভিযোগ দেওয়ার তিনদিন পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, আমার বিরুদ্ধে রিট করেছেন একজন। খুব ভালো সংবাদ। আমি স্বাগত জানাচ্ছি। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দেবে।

এক সপ্তাহ আগে এই রিট করা যেত উল্লেখ করে তিনি বলেন, ‘আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে। তাই আদালতের রায় মেনে নেব।’

উল্লেখ্য, সকালে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি করেন।

রিট আবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।

বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রিটটির শুনানির দিন ধার্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X