কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে অনিয়মের শঙ্কা, ১০ দাবি শিক্ষক নেটওয়ার্কের

সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অস্বচ্ছতার শঙ্কা প্রকাশ করে ১০ দফা সতর্কতামূলক দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন সংগঠনের সদস্যরা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে পর্যবেক্ষণে উঠে এসেছিল নির্বাচন সর্বাঙ্গীণভাবে সুষ্ঠু হয়নি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারের নির্বাচনের আগেই নানা প্রস্তাব ও দাবি জানানো হয়েছে। এর মধ্যে কিছু আংশিক বাস্তবায়িত হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো উপেক্ষিত রয়েছে।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে–

১. প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করতে হবে; কারা প্রবেশ নিয়ন্ত্রণ করবে তা প্রকাশ করতে হবে।

২. নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে।

৩. পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে।

৪. ভোট গ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত বাড়াতে হবে।

৫. পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করতে হবে।

৬. গণমাধ্যমকর্মী ও পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে।

৭. বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে।

৮. গুজব বা ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৯. পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রামকক্ষ রাখতে হবে।

১০. অস্বচ্ছতার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X