ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:১৯ এএম
অনলাইন সংস্করণ

অধ্যাদেশ আটকাতে বিশ্ববিদ্যালয় বিরোধীদের মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা সভা। ছবি : সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা সভা। ছবি : সংগৃহীত

সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবিত অধ্যাদেশ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রকৃত প্রতিনিধি নয় বরং বিশ্ববিদ্যালয় বিরোধীদেরই আলোচনায় অংশ নিতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আলোচনা সভা শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাত কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দ আবদুল্লাহ আল ফাহাদ গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আটকাতে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধের শক্তিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ফাহাদ বলেন, আজ শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সব অংশীজনের সঙ্গে গোল টেবিল বৈঠকের কথা ছিল। সে অনুযায়ী প্রতিটি ক্যাম্পাসে প্রিন্সিপালদের কাছে নোটিশ পাঠানো হয় যে, বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রতিনিধি নিয়ে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যারা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি তাদের নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

তিনি অভিযোগ করেন, এখানে এমন ব্যক্তিদের পাঠানো হয়েছে, যারা বিশ্ববিদ্যালয় বা মডেলের বিপক্ষে কথা বলে। যেমন— তিতুমীর কলেজ থেকে যারা এসেছে, তারা সবাই বিশ্ববিদ্যালয়বিরোধী। এমনকি তারা বলেছে, খসড়া বাতিল না হলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে যা সম্পূর্ণ হাস্যকর বিষয়। আমরা যখন মতামত দিতে যাই, তখন প্রিন্সিপালের সাইন করা প্রতিনিধিরা আমাদের কথা বলতে বাধা দেয়। ফলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়।

অন্যদিকে ইডেন কলেজের প্রিন্সিপাল মনোনীত প্রতিনিধি ইকরা বলেন, প্রিন্সিপাল স্যার আজ আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। আগে যারা প্রতিনিধি ছিল তারা স্বঘোষিত প্রতিনিধি। ইউজিসি কীভাবে তাদের নাম শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেটি প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, আমরা নিজেদের প্রতিনিধি বলিনি, আমাদের কলেজ থেকে পাঠানো হয়েছে। কিন্তু যারা আগে প্রতিনিধি ছিল— তাদের প্রতিনিধি বানিয়েছে কারা? কে তাদের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, সেটিই প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X