সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরতলির বাটকেখালী এম এ গফুর মডেল কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুর রাশেদ, প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও প্রভাষক খুরশিদ আলম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশী, আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. ফাহিম ইসলাম এবং সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতারা।

অনুষ্ঠানে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, ছাত্রদল সব সময় মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চায়। রক্তের গ্রুপ জানা জরুরি, এটা অনেক সময় জীবন বাঁচাতে সাহায্য করে। তাই আমরা এ ধরনের উদ্যোগকে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চালিয়ে যেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X