হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

খুচরা দলের হিসাব করার সময় বিএনপির নেই : শাহ্ নাওয়াজ

ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজের পথসভাটি জনসমাবেশে পরিণত হয়। ছবি : কালবেলা
ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজের পথসভাটি জনসমাবেশে পরিণত হয়। ছবি : কালবেলা

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ বলেন, দুটি সংগঠন কেউ কাউকে ‘বাবা’ হিসেবে আবার কেউ কাউকে ‘সন্তান’ হিসেবে জাতির কাছে উপস্থাপন করতে চায়। বাবা-সন্তানের দলকে আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যালট পেপারের মাধ্যমে প্রমাণ করে দেবে, তারা বাংলাদেশের রাজনৈতিক দল নয়।

তিনি বলেন, এসব খুচরা দলের হিসাব করার সময় বিএনপির নেই। হাতিয়া বিএনপিও তাদেরকে হিসাব করবে না।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ধানের শীষের পক্ষে গণজাগরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

শাহ্ নাওয়াজ বলেন, ৫ আগস্টের পর অনেকে নিজেদেরকে বড় নেতা দাবি করেন। আপনারা কারও ভেলকিবাজিতে পা দেবেন না। জাতীয় রাজনীতিতে যারা বিভেদ সৃষ্টি করে, তাদেরকে সসম্মানে ধানের শীষে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে।

নিজের প্রার্থিতার বিষয়ে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, গত ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হয়ে রাজনীতিতে আপনাদের সঙ্গে মাঠে ছিলাম। মৃত্যু পর্যন্ত আপনাদেরকে সঙ্গে নিয়ে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করে যাব। আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকবেন।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে এবং পথসভাটি জনসমাবেশে পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X