কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

শিক্ষকদের আন্দোলন। ছবি : পুরোনো
শিক্ষকদের আন্দোলন। ছবি : পুরোনো

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের গেজেট বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলের মধ্যে প্রকাশ করা না হলে রোববার (২ নভেম্বর) প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার ৯ মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায়, দাবি আদায়ে পুনরায় আন্দোলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার আন্দোলনের ১৮তম দিনে নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে।

সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এদিন টানা ১৮তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন তারা।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X