ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কলেজের বাস নিয়ে ছাত্রলীগের কর্মসূচিতে ইডেনের নেত্রীরা  

ছাত্রলীগের কর্মসূচিতে আসা ইডেন কলেজের ছাত্রীরা নামছেন বাস থেকে। ছবি : কালবেলা
ছাত্রলীগের কর্মসূচিতে আসা ইডেন কলেজের ছাত্রীরা নামছেন বাস থেকে। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সিটির জন্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নারী নেত্রীরা।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। ছাত্রলীগের এ কর্মসূচিতে কলেজের বাস ব্যবহারের অভিযোগ উঠেছে ইডেন মহিলা কলেজে শাখা ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, কর্মসূচি শুরুর আগেই ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস থেকে আসা রক্তকবরী নামে একটি বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতার পাশে থামে। এ সময় নারী নেত্রীদের দ্রুত বাস থেকে নামতে দেখা যায়। নেত্রীদের নামিয়ে দিয়ে বাসটি দ্রুত ফের কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যায়।

ছাত্রলীগের কর্মসূচিতে কলেজের বাস ব্যবহার করতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কালবেলাকে বলেন, আমরা রক্তকবরী বাসে করে আসছি। আজকে প্রচণ্ড রোদ ছিল। মেয়েরা ক্লাস করে আসছে, সেজন্য নিয়ে গেছিলাম। আমাদের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার জন্য বাস তো দিতেই পারে।

ছাত্রলীগের কর্মসূচিতে কলেজের বাস ব্যবহার প্রসঙ্গে ইডেন মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য কালবেলাকে বলেন, আমাদের মেয়েরা কোনো কর্মসূচিতে গেলে কলেজের বাস নিয়ে যায়। যেহেতু আমাদের ছাত্রীরা যায় সেজন্য বরাবরই আমাদের বাস তাদের নামিয়ে দিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X