মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা-গবেষণা এগিয়ে নিতে আঞ্চলিক সহযোগিতার প্রত্যাশা ইউজিসির

‘অতীত সংরক্ষণ, ভবিষ্যতের জন্য সুযোগ নিশ্চিত করা : ডিজিটাল শিক্ষার সঙ্গে সমন্বয়’ শীর্ষক প্যানেল আলোচনা।
‘অতীত সংরক্ষণ, ভবিষ্যতের জন্য সুযোগ নিশ্চিত করা : ডিজিটাল শিক্ষার সঙ্গে সমন্বয়’ শীর্ষক প্যানেল আলোচনা।

শিক্ষা-গবেষণা এগিয়ে নিতে আঞ্চলিক সহযোগিতার প্রত্যাশা ইউজিসির কালবেলা প্রতিবেদক বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক এবং গবেষণা কার্যক্রমে টেকসই সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বৃহস্পতিবার (২০ জুলাই) ‘অতীত সংরক্ষণ, ভবিষ্যতের জন্য সুযোগ নিশ্চিত করা : ডিজিটাল শিক্ষার সঙ্গে সমন্বয়’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ভারতে এ সভার আয়োজন করে।

অধ্যাপক আলমগীর বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন এবং উন্নয়ন কর্মকাণ্ডের মডেল বিনিময় খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, নেতৃস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশক হিসেবে এলসেভিয়ারকে বাংলাদেশের মতো উদীয়মান দেশগুলোকে সহজে ই-রিসোর্স ব্যবহারে সহযোগিতা করতে হবে। দেশের গবেষকরা যেন মানসম্পন্ন ই-বুক এবং জার্নালে অর্থপূর্ণভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে, সেদিকে নজর দিতে হবে। বিশ্বব্যাপী হালনাগাদ ও মানসম্পন্ন গবেষণা ফলাফলে প্রবেশের সুযোগ ছাড়া গুণগত গবেষণা সম্পন্ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

অধ্যাপক আলমগীর বলেন, উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশের ইউজিসি মানসম্পন্ন গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

এলসেভিয়ারের এশিয়া প্যাসিফিক রিসার্চ সলিউশন্সের ভাইস-প্রেসিডেন্ট সৌরভ শর্মা বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থান অর্জনে একাডেমিক ও গবেষণা কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে এলসেভিয়ারের গ্লোবাল লাইব্রেরি রিলেশন্সের ভাইস-প্রেসিডেন্ট গুয়েন ইভান্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফোরামে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের ডিন ও লাইব্রেরিয়ানসহ ৫০ জন রিসোর্স পার্সন অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X