কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ৪৯তম বিসিএসের ফল প্রকাশ কবে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে আজ। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

জানা গেছে, এই পরীক্ষার ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর।

পিএসসির এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের ফল মাত্র তিন দিনে প্রকাশ করা সম্ভব হয়েছিল। তবে ওই বিসিএসে পরীক্ষার্থী কম ছিল। এটাতে (৪৯তম বিশেষ বিসিএস) বেশি চাকরিপ্রার্থী। ফলে ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

তিনি বলেন, ‘মৌখিক পরীক্ষা চলতি মাসেই শুরু হবে। নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল বা নিয়োগের সুপারিশ করা হতে পারে। ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ হলে তার আগেও, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহেও ফল প্রকাশ করা হতে পারে।’

এদিকে পিএসসির রোডম্যাপ অনুযায়ী ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন।

৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১০

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১১

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১২

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৩

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৪

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৬

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৭

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৮

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৯

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

২০
X