বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

সেন্সরে আটকে গেল কঙ্গনার সিনেমা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : ছবি সংগৃহীত

মুক্তির আগেই আটকে গেল বলিউড অভিনেত্রী রানাউতের অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। ৬ সেপ্টেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল। কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দেয়নি। খবর : মিন্ট

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে সিনেমাটি মুক্তির সার্টিফিকেট এখনো দেয়নি সেন্সর বোর্ড। যার কারণ হিসেবে এই অভিনেত্রী জানিয়েছেন। সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড় পত্র দিলে। বোর্ড সদস্যদের হত্যা করা হবে এমন হুমকি এসেছে।

এ বিষয়ে কঙ্গনা একটি ভিডিও বার্তায় বলেন, ‘সিনেমাটি মুক্তির এক সপ্তাহও বাকি নেই। তার আগেই অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে আমার সিনেমা ‘ইমার্জেন্সি’ সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এটি সত্য নয়। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সিনেমাটি সিবিএফসির তরফ থেকে প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে, কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে সেন্সরে বিলম্বিত হচ্ছে।’ এসময় কঙ্গনা আরও বলেন, ‘সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই আমার এবং আমার টিমের ওপর হুমকি আসতে থাকে। এখন মুক্তির সময় সেই হুমকি সেন্সর বোর্ডের ওপর আসছে। যা খুবই দুঃখজনক। চাপ প্রয়োগকারী একটি দল বলতে চাচ্ছে, সিনেমায় যেন মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা, ভিন্দ্রাওয়ালে হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা তুলে আনা না হয়। তাহলে আমরা প্রশ্ন সিনেমায় আসলে কী দেখাতে পারব আমরা? তবে আমি হার মানার মানুষ নই। এর শেষ দেখে ছাড়বো।’

এর আগে পাঞ্জাবের এক শিখ নেতা কঙ্গনাকে মৃত্যুর হুমকি দেন।

সিনেমায় কঙ্গনা ও অনুপম খের ছাড়াও আরও দেখা মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X