বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ দেওয়ার অভিযোগে শাহরুখের বিরুদ্ধে মামলা

বলিউড স্টার শাহরুখ খান। ছবি : সংগৃহীত
বলিউড স্টার শাহরুখ খান। ছবি : সংগৃহীত

নিজের সন্তান আরিয়ান খানের মাদক মামলা তুলে নিতে ভারতের এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে শাহরুখ খানের বিরুদ্ধে। এই ঘটনায় মুম্বাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ২০ জুন মামলার শুনানির কথা রয়েছে।

আবেদনে বলা হয়, সমীরের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এফআইআর এ মামলা দায়ের করেছে। ২০২১ সালে মাদক মামলা থেকে আরিয়ানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়।

পিটিশন অনুযায়ী, ভারতের দুর্নীতি প্রতিরোধ আইনে রয়েছে—কেউ যদি সরকারি কর্মচারীর কাছ থেকে অনুগ্রহ পাওয়ার আশায় ঘুষ প্রদান করে, তবে সেই ব্যক্তিও দায়বদ্ধ, তিনিও বিচারের অন্তর্ভুক্ত। এই আবেদনে সিবিআইর কাছে শাহরুখ খান ও তার ছেলেকেও অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বাবা-ছেলের বিরুদ্ধে বিচারও চাওয়া হয়েছে।

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরী থেকে মাদক সংশ্লিষ্টের অভিযোগে শাহরুখপুত্র আরিয়ান খানসহ গ্রেপ্তার করা হয় আরও ১৯ জনকে। তাদের গ্রেপ্তার করেছিলেন ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সংস্থাটির অফিসার সমীর ওয়াংখেড়ে। এতে জেলে যেতে হয়েছিল আরিয়ানকে। পরে ২০২২ সালের মে মাসে বেকসুর খালাস পান শাহরুখপুত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের উপকূলের দিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১০

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১১

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১২

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৩

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৪

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৫

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৬

হজে বিমান ভাড়া কমল

১৭

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৮

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৯

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০
X