বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার

দুই দিনে ‘সিকান্দার’ সিনেমার আয় ১০০ কোটি পার। ছবি : সংগৃহীত
দুই দিনে ‘সিকান্দার’ সিনেমার আয় ১০০ কোটি পার। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা সালমান খানের ‘সিকান্দার’। তাই এটি ঘিরে দর্শকের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। তবে মুক্তির প্রথম দিন কিছুটা হতাশ করলেও বিশ্বব্যাপী সিনেমাটি দুই দিনেই শত কোটি রুপি ঘরে তুলেছে। আয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। খবর : ইংরেজি জাগরণ

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আজ দুপুরে একটি ছবি শেয়ার করেন সাজিদ। ছবিতেই আয়ের বিষয়টি উল্লেখ করে দেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার করা ইনস্টাগ্রাম পোস্ট। ছবি : সংগৃহীত

ছবিতে দেখা যায়, প্রথম দিন ‘সিকান্দার’ ভারত থেকে আয় করেছে ৩৫.৪৭ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ১৯.২৫ কোটি রুপি আয় করে। এরপর দ্বিতীয় দিন ভারত থেকে তুলে নেয় ৩৯.৩৭ কোটি রুপি এবং বহির্বিশ্ব থেকে আয় করে ১১.৮০ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দুই দিনে দাঁড়ায় ১০৫.৮৯ কোটি রুপি।

‘সিকান্দার’ সিনেমার প্রচারণায় দুবাইতে সালমান খান ও রাশমিকা। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন সালমান খান। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় সালমান ও রাশমিকা পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সাথিয়ারাজ ও শারমান যোশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X