তামজিদ হোসেন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ

রাশমিকা মান্দানা । ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা । ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আজ ২৮ পেরিয়ে পা রাখলেন ২৯ বছরে । বয়স ৩০ ছুঁইনি, তবুও অল্প সময়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড সবখানেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে আগেই ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়েছেন রাশমিকা, সেখান থেকেই শেয়ার করেছেন কিছু আনন্দময় মুহূর্তের ছবি।

৪ এপ্রিল প্রকাশিত সেই ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “ভালো খাবার, প্রায় ফেটে যাবে এমন খুশি পেট। কিন্তু রেগে আছে আমার ট্রেইনার জুনাইদ শেখ ও সাগর। আমি এটা কোথাও পড়েছিলাম। সালালাহ - সূর্য, বালু আর হাসির দেশ। কত সুন্দর শোনায় না!”

ছবিতে তাকে বেশ আনন্দিত ও প্রাণবন্ত দেখা গেছে। এক ঝলকে যেন ধরা দিয়েছে তার জন্মদিনের ঠিক আগের মুহূর্তগুলো। তবে এই পোস্টের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। মন্তব্য ঘরে ভেসে উঠছে একটাই প্রশ্ন, বিজয় দেবেরাকোন্ডা কোথায়?

কিছুদিন আগেই আলাদা দিনে এয়ারপোর্টে দেখা গিয়েছিল রাশমিকা ও বিজয়কে। দুজনই আলাদা ফ্লাইটে রওনা দেন। কিন্তু ভক্তরা মনে করছেন, তারা একসঙ্গেই রাশমিকার জন্মদিন উদযাপন করতে গেছেন সালালাহতে। যদিও এখনও তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি দুজনের কেউই, তবে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। অভিনয়জীবনের দিক থেকে রাশমিকা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সবশেষ রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরের ৩০ মার্চ। ইতোমধ্যে ‘কুবেরা’ নামের একটি সিনেমায় কাজ করতে চলেছেন এই সুন্দরী।

এই সামাজিক থ্রিলারে তিনি অভিনয় করবেন ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন শেখর কাম্মুলা। চলতি বছরের ২০ জুন এই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X