বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে স্তব্ধ পায়েল

পায়েল ঘোষ । ছবি : সংগৃহীত
পায়েল ঘোষ । ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ। আর সেই দুর্ঘটনাতেই চিরতরে হারিয়ে গেলেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল ঘোষের এক ঘনিষ্ঠ বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে এই হৃদয়বিদারক সংবাদ শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন পায়েল।

নিজের অনুভূতি প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, রেস্ট ইন পিস প্রীতি। “বিশ্বাস করতে পারছি না, তুমি আর নেই।

পরে প্রীতির কথা বলতে গিয়ে পায়েল বলেন, ‘আমি জানতাম যে ও লন্ডন যাচ্ছিল। খবরটা শুনেই আমি সঙ্গে সঙ্গে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুর্ভাগ্যজনকভাবে, তাদের নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। আমি এখনও স্তব্ধ। কলেজ জীবন থেকে ও আমার বন্ধু ছিল এবং আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ও আর আমাদের মাঝে নেই।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি এবং তার পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস পায় এই কামনা করি।

শুধু প্রীতি নয়, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্যই আমার প্রার্থনা রইল। ঈশ্বর তাদের পরিবারের সবার মঙ্গল করুন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ২৪২ আরোহী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X