বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

কিয়ারাকে যে উপহার দিলেন রাম চরণ

কিয়ারা আদভানি ও রাম চরণ। ছবি : সংগৃহীত
কিয়ারা আদভানি ও রাম চরণ। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে আসছে নতুন সদস্যা। দীর্ঘদিন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়া এই জুটি এবার অপেক্ষা করছেন তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের। মা হতে যাচ্ছেন কিয়ারা, এমন খবরে বলিউড থেকে টালিউড, সর্বত্র বইছে শুভেচ্ছার জোয়ার। আর সেই আনন্দঘন মুহূর্তে দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপহার পাঠিয়ে ভালোবাসায় ভরিয়ে দিলেন এই হবু মা-বাবাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হবু মা কিয়ারার জন্য বাড়িতে তৈরি টক আমের আচার পাঠিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। আর এই ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি কিয়ারা। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, আচারের বক্স। তারকা দম্পতিকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লেখেন, “ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে।”

রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেন কিয়ারা আদভানি। এই সিনেমার শুটিং চলাকালীন কিয়ারার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রাম চরণ ও তার স্ত্রীর। তাই তো অভিনেত্রীকে হাতে তৈরি আচার উপহার দিলেন রাম চরণের স্ত্রী।

উল্লেখ্য, গত ৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয় মেট গালা। এই বিশ্ব মঞ্চের নীল গালিচায় বেবি বাম্প নিয়ে রূপের দ্যুতি ছড়ান কিয়ারা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যে বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X