বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সেদিন কার কথা শুনে কেঁদেছিলেন রেখা?

রেখা । ছবি : সংগৃহীত
রেখা । ছবি : সংগৃহীত

বলিউডের পর্দা যেমন ঝলমলে, তেমনি এর আড়ালেও আছে অনেক না বলা গল্প। এমনই এক চমকে দেওয়া ঘটনা একসময় ঘটে গিয়েছিল দুই কিংবদন্তি, রেখা ও সরোজ খানের মধ্যে। একদিকে বলিউডের ‘ডান্স মাস্টার’ সরোজ খান, অন্যদিকে রূপে-গুণে অনন্যা রেখা। কিন্তু সেই দুজনের সম্পর্কেও এসেছিল এমন এক মোড়, যার পরিণতিতে নীরবতা ভেঙে কান্নায় ভেঙে পড়েন রেখা নিজে। সরোজ খানের মন্তব্যে কেন এতটা কষ্ট পেয়েছিলেন রেখা? কী হয়েছিল সেই দিন?

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ঘটনা। ‘শেষনাগ’ ছবিতে এক নাচের দৃশ্য কোরিওগ্রাফ করার দায়িত্ব পড়ে সরোজ খানের ওপর। সে সময় সরোজ জানান রেখা কিছুতেই সময় দিতে পারছিলেন না। তার কথায়, ‘আমাদের প্রযোজক খুব অল্প সময় দিয়েছিলেন, মাত্র তিন দিন ছিল রিহার্সালের জন্য। আমি ও আমার টিম অক্লান্ত পরিশ্রম করে প্রযোজককে জানাই এবার রেখাকে পাঠানোর জন্য’।

তিনি আরও বলেন, নাচটি ছিল খুবই শক্ত। কিন্তু বার-বার ডাকা সত্ত্বেও আসেননি রেখা। ওদিকে সময় বেরিয়ে যাচ্ছিল। প্রযোজক তাড়া দিচ্ছিল। পরে সরোজ জানতে পারেন, রেখা অন্য জায়গায় সে সময় শুটিং করছিলেন ।

এ বিষয়ে সরোজ বলেন, ‘যেদিন এল, শুধু মেকআপ করে এল। কস্টিউম পরেনি। গাড়িতে বসেই বলে শরীর খারাপ তাই শুট করতে পারবে না। এরপর আমি রেখাকে সরাসরি জিজ্ঞাসা করি ও কি আমায় সহ্য করতে পারে না? রিহার্সালে আসে না। এমনকি শুটিংয়ে এসেও করতে চাইছে না। যদি এমন হয় তবে প্রযোজককে বলে কোরিওগ্রাফার বদল করে নিক’। কোরিওগ্রাফারের এমন কথা শুনে নিতে পারেননি রেখা। তার চোখ ভরে ওঠে পানিতে এবং কিছু না বলে নাচের দৃশ্যের শুটিং করেন রেখা।

এরপর সরোজের সঙ্গে দেখা হয় রেখার। তখন অভিনেত্রী তাকে বলেন, ‘আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আর আপনি কিনা বললেন আমি আপনার কাজ পছন্দ করি না”। অভিমানে সেদিন আমার চোখে জল এসেছিল’। পরে যদিও সব মিটমাট হয়ে যায় তাদের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১০

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১১

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১২

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৩

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৪

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৫

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৬

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৭

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৮

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

১৯

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

২০
X