বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন অমিতাভ-অক্ষয়দের সহঅভিনেতা আশীষ বরাং

আশীষ বরাং। ছবি : সংগৃহীত
আশীষ বরাং। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং আর নেই। মাত্র ৫৫ বছর বয়সে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি চিরবিদায় নেন। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করলেও এই সংবাদ ভক্ত ও সহকর্মীদের জন্য অপ্রত্যাশিত ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ভাই অভিজিৎ বরাং, যদিও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আশীষ। তাকে শেষবার দেখা যায় রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকের মনে বেশ ছাপ ফেলে। খবর : এই সময় অনলাইন

এছাড়াও ‘মার্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে তার অভিনয় প্রশংসা পায়। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তার ক্যারিয়ারের একটি বিশেষ মাইলফলকে পরিণত হয়েছিল।

অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল ভারতীয় সিনেমার বহু তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখার্জি, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আশুতোষ রানা, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির মতো শিল্পীদের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X