কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপে ট্রেনের ভাড়া আকাশছোঁয়া, বিমানেই খরচ কম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপে ট্রেনে ভ্রমণ এখন বিমানের চেয়েও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে ব্যাপকভাবে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা থেকে লন্ডন যেতে বিমানের টিকিট যেখানে প্রায় ১৫ ইউরো, সেখানে একই পথে ট্রেনের টিকিটের দাম ৩৮৯ ইউরো। অর্থাৎ ২৫ গুণ বেশি। অথচ ট্রেনে ভ্রমণে কার্বন নিঃসরণ হয় মাত্র ৮ কেজি। আর বিমানে হয় ২৮০ কেজি।

গ্রিনপিসের এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপের ১০৯টি সীমান্তপারের রুটের মধ্যে মাত্র ৩৯ শতাংশ রুটে ট্রেন সাশ্রয়ী। ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যে ৯০ শতাংশ রুটেই ট্রেন বিমানের চেয়ে ব্যয়বহুল।

বিশেষজ্ঞদের মতে, বিমানের জ্বালানিতে কর না থাকা এবং ভ্যাট অব্যাহতি থাকায় বিমান ভ্রমণ তুলনামূলক সস্তা। অন্যদিকে ট্রেনখাতে বিনিয়োগের অভাব, জটিল টিকিট ব্যবস্থা ও দেরির কারণে যাত্রীরা বিমানের দিকেই ঝুঁকছেন।

এদিকে ইইউ শিগগির একক টিকিট ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। এতে যাত্রীরা এক ক্লিকেই সস্তা রুট বুক করতে পারেন। তবে পরিবেশবাদীরা বলছেন, বিমানের কর সুবিধা না কমালে রেল পরিবহন প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে।

গবেষকরা আরও বলছেন, বিমানের প্রকৃত সামাজিক ও পরিবেশগত খরচ বিবেচনা করলে এর ভাড়া পাঁচগুণ বেড়ে যেত।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১০

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১১

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১২

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৩

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৪

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৫

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৬

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৭

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

১৮

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১৯

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

২০
X