সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবক, খাটে স্ত্রী-সন্তানের মরদেহ

মো. হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম ও ছেলে আফরান। ছবি : সংগৃহীত
মো. হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম ও ছেলে আফরান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে নিজ ভাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের ১ নম্বর বাবুরাইল বউ বাজার এলাকার পলাশের বাড়ির ৪ তলার ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রমজান সমিতির ম্যানেজার মো. হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও ছেলে আফরান (৪)।

সদর থানার ওসি নাছির উদ্দিন কালবেলাকে বলেন, হাবিবুল্লাহ শিপলু স্ত্রী-সন্তান নিয়ে ভবনের চারতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা। তখন নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলছিল হাবিবুল্লাহ শিপলুর লাশ। আরেক কক্ষে তার স্ত্রী ও ছেলের মুখের ওপর বালিশ ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী ও সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। গত করোনাকালীন সময়ে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। সমিতির কাছে গ্রাহকদের টাকা পাওনা রয়েছে।

নাছির উদ্দিন বলেন, মরদেহগুলো সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X