বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার তনুশ্রী দত্ত

তনুশ্রী দত্ত । ছবি : সংগৃহীত
তনুশ্রী দত্ত । ছবি : সংগৃহীত

একসময় রুপালি পর্দায় দুর্দান্ত উপস্থিতিতে ঝড় তোলা তনুশ্রী দত্ত ফের এসেছেন শিরোনামে। তবে এবার আর কোনো চলচ্চিত্র কিংবা গ্ল্যামার নয় বরং নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অসহায় কণ্ঠে সাহায্যের আর্তি জানাচ্ছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।’

তিনি আরও বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমার ওপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।’

শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি। এবার নিজ বাড়িতেই এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X