বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটির পর্দায় আসছে ‘জওয়ান’

জওয়ানে শাহরুখের লুক। ছবি : সংগৃহীত
জওয়ানে শাহরুখের লুক। ছবি : সংগৃহীত

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। মুক্তির পর থেকে আয়ের রেকর্ডও গড়ছে ছবিটি। এর মধ্যেই বিক্রি হয়ে গেছে জওয়ানের ওটিটি স্বত্ব। শিগগিরই ওটিটিতে দেখা যাবে ছবিটি।

২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনেছে জওয়ানের স্বত্ব। তবে ঠিক কবে থেকে মুঠোফোনের পর্দায় সিনেমাটি দেখা যাবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। খবর বলিউড বাবল ডটকমের।

ভারতের সাড়ে ৫ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে জওয়ান। পাশাপাশি বিশ্বের নানা দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই চলচ্চিত্র। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছিল ছবিটি। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে নাম লিখিয়েছে জওয়ান।

‘জওয়ান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন—সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে জওয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X