বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

অমিতাভ বচ্চন । ছবি : সংগৃহীত
অমিতাভ বচ্চন । ছবি : সংগৃহীত

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিনে এবার এক অনন্য আয়োজনের সাক্ষী থাকল কলকাতা। শনিবার (১১ অক্টোবর) ৮৩ বছরে পা রাখলেন ‘শাহেনশাহ’। প্রিয় নায়কের দীর্ঘায়ু কামনায় শহরের একদল ভক্ত আয়োজন করলেন অভিনব পূজা, ‘অমিতাভের চল্লিশা পাঠ’। পাতায় পাতায় সেখানে লেখা অমিতাভের বন্দনা, আর মুখে মুখে উচ্চারিত তার অমর সংলাপ যেন পূজার মন্ত্রের মতো প্রতিধ্বনিত হচ্ছিল সর্বত্র।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিনটি ঘিরে ব্যতিক্রমী আয়োজনটি করেছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অমিতাভের জন্মদিনে ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদ দিয়ে পূজার আয়োজন করা হয়। সঞ্জয় শুধু অভিনেতার অন্ধভক্ত নন, বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।

জানা যায়, প্রতিবছরই অমিতাভের জন্মদিনে এই চল্লিশা পাঠের আয়োজন করা হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন তার ভক্তরা। এ বছর অমিতাভের ৮৩তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

তবে শুধু কলকাতায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও প্রতিবছর অমিতাভ বচ্চনের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন হয় কেক কাটা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার। পর্দার তারকার প্রতি এমন ভালোবাসা বলিউডে এখন এক বিশেষ সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X