বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

কাস্টিং কাউচের শিকার রেনুকা

রেনুকা সাহানে I ছবি: সংগৃহীত
রেনুকা সাহানে I ছবি: সংগৃহীত

ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নাম রেনুকা সাহানে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড ও মারাঠি চলচ্চিত্রে সুনাম কুড়ানো শক্তিশালী এই অভিনেত্রীর জীবনেও লুকিয়ে আছে কিছু অন্ধকার অধ্যায়। এবার সেই নীরবতা ভাঙলেন ৫৯ বছর বয়সি রেনুকা—খোলাসা করলেন নিজের জীবনের এক তীব্র তিক্ত অভিজ্ঞতা। জানালেন, তারও কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিল, যখন ক্যারিয়ারের শুরুতে তিনি শুধু অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ের ব্যস্ত দুনিয়ায় পা রেখেছিলেন।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রেনুকা বলেন, ‘অনেক বছর আগে একজন প্রযোজক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার বাড়িতে এসে সরাসরি প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমি বিবাহিত।’ তবু তিনি চান আমি তার শাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই।‘

অনৈতিক প্রস্তাবের বিষয়ে রেনুকা বলেন, ‘প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেওয়ার প্রস্তাব দেন, কেবল তাই নয়, তার সঙ্গে লিভ-টুগেদারের প্রস্তাবও দেন ওই প্রযোজক। এ কথা শুনে আমি আর মা বিস্ময়ে একে অপরের দিকে তাকাই। এরপর যা ঘটেছিল, তা সত্যি আরো গুরুত্বপূর্ণ। পরে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে অস্বীকার করি।‘

প্রযোজকের প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলে জটিলতা তৈরি হয়েছিল কি না? এ বিষয়ে রেনুকা বলেন, “আপনি যদি কারো প্রস্তাব প্রত্যাখ্যান করেন, অনেক সময় তারা প্রতিশোধ নিতে চায়। এমনকি, অন্যদেরও বলে দেয় যেন আপনাকে কোনো প্রজেক্টে না নেয়া হয়। এটাই বিপজ্জনক! তবে আমার সঙ্গে এমনটা হয়নি। কিন্তু অনেকের সঙ্গে হয়েছে।”

ইন্ডাস্ট্রি প্রসঙ্গে রেনুকা বলেন, 'অনেককে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়। নানাভাবে হয়রানি করা হয়। কাজের পাওনা টাকা দেওয়া হয় না। এটা একটা ক্লাবের মতো, যারা একত্রিত হয়ে ভুক্তভোগীকেই আরো ভুক্তভোগী করে তোলে।'

ইন্ডাস্ট্রির পরিস্থিতি বোঝানোর জন্য অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের একটি ঘটনা স্মরণ করেন। রেনুকা বলেন, ‘রাভিনা তখন বড় হিরোইন, ইন্ডাস্ট্রি থেকেই এসেছে। কিন্তু রাভিনা আমাকে বলেছিল, ‘আউটডোর শুটিংয়ের সময় আমরা প্রতিদিন ঘর বদলাতাম, কারণ কেউ না জানে আমরা ঠিক কোন ঘরে আছি; যাতে তারা এসে কোনো সমস্যা তৈরি না করতে পারে।‘

বয়সকে সংখ্যার ফ্রেমে বেঁধে, এখনো তরুণদের মতো অভিনয় চালিয়ে যাচ্ছেন রেনুকা। চলতি বছরে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দুপাহিয়া’। কমেডি-স্যাটায়ার ঘরানার সিনেমাটি গত ৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X