কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহরের ফুটপাতের পাশে থাকা পুরোনো ধাঁচের পুলিশ বক্সগুলোকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে। আধুনিক নকশা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং পথচারীবান্ধব ডিজাইন নিয়ে নির্মিত হচ্ছে ‘স্মার্ট পুলিশ বক্স’।

নতুন এই পুলিশ বক্সগুলোর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। প্রতিটি ইউনিট হবে ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া এবং ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনার, যেখানে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক আসবাবপত্র, পর্যাপ্ত আলোকসজ্জা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

পরিবেশবান্ধব দিকটি মাথায় রেখে প্রতিটি বক্সে সংযুক্ত করা হচ্ছে এসটিপি (Sewage Treatment Plant), যা ময়লা ও দূষিত পানি পরিশোধন করে বাগান পরিচর্যা বা অন্য কাজে পুনর্ব্যবহারযোগ্য করবে। ফলে এটি শুধু নিরাপত্তা নয়, পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে।

এই মাসেই আগারগাঁওয়ে প্রথম স্মার্ট পুলিশ বক্সটির উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে ঢাকার অন্য এলাকাতেও একই নকশায় নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তাদের ফেসবুক পেজে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ঢাকায় চালু হচ্ছে স্মার্ট, পরিবেশ ও পথচারীবান্ধব পুলিশ বক্স। ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীতে আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স নির্মাণ করছে, যা একসঙ্গে পরিবেশবান্ধব এবং পথচারীবান্ধব।

অন্যদিকে মোহাম্মদ এজাজ লিখেছেন, আমাদের নতুন পুলিশ বক্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিচ দিয়ে মানুষ চলাচল করতে পারে। এই মাসেই আগারগাঁওয়ের প্রথম বক্সটি উদ্বোধন করা হবে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X