বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল থেকে বেঁচে ফিরে কাঁদলেন অভিনেত্রী নুসরাত

অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি : সংগৃহীত

ইসরায়েল থেকে ভারতে ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। রোববার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল। তাতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত। অভিনেত্রীর চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ। এ সময় সংবাদকর্মীদের সঙ্গে তেমন কোনো কথা বলেননি তিনি। তবে গাড়িতে ওঠার আগে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে কিছুটা সময় দিন’। এরপর নিজের গাড়িতে উঠে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন অভিনেত্রী।

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েল গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু সে দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা। ইসরায়েলে আটকা পড়েছিলেন এই বলিউড অভিনেত্রী।

নুসরাতের টিম জানিয়েছিল, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তখন একটি বেজমেন্টে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি। তারপর থেকে আর সংযোগ পাওয়া যাচ্ছিল না। পরে রোববার নুসরাতের খোঁজ মেলে।

অভিনেত্রী নুসরাতের টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দূতাবাসের সহযোগিতায় তারা নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। অভিনেত্রী সরাসরি কোনো ফ্লাইট পাননি, তাই নুসরাত কানেক্টিং ফ্লাইটে এসেছেন।

শনিবার সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালায় হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করা হয়। একপর্যয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের বন্দুকধারীরা। এই পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছিল অভিনেত্রী নুসরাতের পরিবারের।

‘হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ নুসরাত অভিনীত ‘আকেলি’ ছবিটি দেখানো হয়েছে। সিনেমায় ‘ফৌদা’ খ্যাত ইসরায়েলি অভিনেতা সাহি হালেভির সঙ্গে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X