শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দিতে মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের বেনারসে গত মাসে শুরু হয় শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিং। সিনেমাটির শুটিং শুরুর আগেই আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির প্রথম লটের শুটিং। গত মাসে ঢাকায় ফিরছেন কিং খান।

কথা ছিল ‘দরদ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং হবে দেশের বিভিন্ন জায়গায়। তবে সেটা আর হয়নি। যার ফলে নির্ধারিত তারিখে সিনেমাটির মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়। শঙ্কার মাঝেই সিনেমাটির নির্মাতা অনন্য মামুন জানালেন, নতুন বছরের ফেব্রুয়ারি মাসেরই মুক্তি পাবে ‘দরদ’।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এ নির্মাতা বলেন, ‘দরদ সিনেমা নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। সবাই আমাকে প্রশ্ন করে ‘দরদ’-এর শুটিং বন্ধ হয়ে গেল নাকি! তাই সিনেমার আপডেট দিতে লাইভে এসেছি। ডিসেম্বর মাসেই দরদের বাংলাদেশ অংশের শুটিং শুরু হচ্ছে। আর সিনেমাটি আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই।’

তিনি আরও জানান, ‘দরদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে রিলিজ পাবে। এটা আমার আর শাকিব খানের প্ল্যানিং। দরদ একটা প্রপার বলিউড ছবি হতে যাচ্ছে। এই ছবি দিয়ে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে।’ অনন্য মামুন বলেন, ‘দরদ এত সহজ প্রজেক্ট নয়। এটি ১০ কোটি টাকার প্রজেক্ট।’

উল্লেখ্য, ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের। হিন্দি সিনেমার সোনাল চৌহান ‘দরদ’ সিনেমায় কিং খানের নায়িকা হয়েছেন। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে ‘জান্নাত’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পথচলা শুরু হয় তার। এতে আরও অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-র বিজয়ী জেসিয়া ইসলামও। এ ছাড়া বাংলাদেশ-কলকাতার একঝাঁক শিল্পী কাজ করছেন এ সিনেমায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X