বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

আলিয়া আমার প্রথম স্ত্রী নয়, আমি আমার প্রথম স্ত্রীকে দেখিনি : রণবীর

রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের সুখের সংসার। কিন্তু সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন রণবীর। এক সাক্ষাৎকারে এই নায়ক জানিয়েছেন, আলিয়া নাকি তার প্রথম স্ত্রী নন।

সিনেমার প্রচারের জন্য সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিলেন রণবীর। সেখানে সাক্ষাৎকারের মধ্যে তিনি মন্তব্য করেছেন—আলিয়া তার দ্বিতীয় স্ত্রী। এর আগে নাকি রণবীরের একবার বিয়ে হয়েছে। যদিও সেটি হয়েছিল অভিনেতার অজান্তে ও অনুপস্থিতিতে। খবর হিন্দুস্তান টাইমস।

রণবীর বলেন, ‘একবার একটি মেয়ে আমার বাড়ির কাছে এসেছিলেন। তিনি এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে চলে যান। তিনি পুরোহিত ডেকে, দরজায় তিলক লাগিয়ে বিয়ে করেন। আমি তখন বাড়িতে ছিলাম না। পরে বিষয়টি শুনে অবাক হই। তাই আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। কিন্তু আমি এখনও আমার প্রথম স্ত্রীকে দেখিনি’। অভিনেতার এই ঘটনা শুনে অনেকেই হেসেছেন।

সাক্ষাৎকারে রণবীর আরও জানান, ইনস্টাগ্রামে ভিন্ন নামে অ্যাকাউন্ট আছে। সেখানে কিছুই পোস্ট করেন না তিনি। তার কোনো ফলোয়ারও নেই সেখানে। তবে সব দেখার জন্য অ্যাকাউন্টটি রেখেছেন। প্রয়োজন মনে হলে সেটিকে প্রকাশ্যে আনবেন।

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথম দিন। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই চলচ্চিত্রে রণবীর ছাড়াও আছেন অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি, প্রমুখ।

আগামীতে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দেখা যাবে। সেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন রণবীর সিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১০

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১১

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১২

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৩

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৪

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৫

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৬

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১৭

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৮

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৯

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০
X