বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সালমান কি ‘বিগ বস ওটিটি’ ছাড়তে চলেছেন?

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন বলিউড ভাইজান সালমান খান। চলতি বছর ‘বিগ বস ওটিটি’র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু এই সপ্তাহে বিগ বসের ঘরে এমন ঘটনা ঘটেছে, যা দেখে দর্শকের চোখ কপালে উঠেছে।

বিগ বসের দুই প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদ একে অন্যের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেছেন। ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে চলেছে সেই চুম্বন। এতেই রেগেছেন সালমান। সপ্তাহের শেষে প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন সালমান খান। তখন মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এমনকি শো ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন ভাইজান।

এই শোতে আসার আগে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ বজায় রাখার কথা বলেছিলেন সালমান খান। কিন্তু দুই প্রতিযোগীর এমন কাণ্ড সালমানের প্রতিশ্রুতিকে শুরুতেই চ্যালেঞ্জ জানাল। তাতেই চটেছেন তিনি।

‘উইকেন্ড কা ভার’ এপিসোডে সালমান, ‘তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে সেটাই সপ্তাহের চর্চিত বিষয়! আসলে এটা পরীক্ষা ছিল তোমাদের শিক্ষার, সংস্কারের, পারিবারিক মূল্যবোধের। তোমরা যা করেছ, তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোয়াক্কা করি না এই ক্ষমাপ্রার্থনার। আমি বেরোচ্ছি এই শো থেকে।’

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X