বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বাবা হলেন ‘টুয়েলভ্‌থ ফেল’ বিক্রান্ত

‘টুয়েলভ্‌থ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। পুরোনো ছবি
‘টুয়েলভ্‌থ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। পুরোনো ছবি

সদ্য রুপালি পর্দায় খ্যাতির শীর্ষ ছুঁয়েছেন বিক্রান্ত। তার অভিনীত ‘টুয়েলভ্‌থ ফেল’ বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। 'টুয়েলভথ ফেল'-এর সাফল্যের পর আবারও খুশির খবর। পরিবারে নতুন অতিথি আসার খবর দিলেন বিক্রান্ত ম্যাসি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বাবা হলেন এ অভিনেতা। সামাজিক যোগযোগমাধ্যমে সুখবর জানিয়েছেন বিক্রান্ত ও তার স্ত্রী তথা অভিনেত্রী শীতল ঠাকুর। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শীতল ঠাকুর।

বুধবার রাতে তারা দুজনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ‘আমরা আজ এক হয়েছি। আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি আমরা দুজন।’

বিক্রান্তের এই পোস্ট দেখে বহু মানুষ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত, শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সামাজিক যোগযোগমাধ্যমে।

বিক্রান্ত ২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। বলিউডে তারা দুজনেই বেশ পরিচিত। বিক্রান্ত ওটিটির পর্দায় দীর্ঘদিন ধরেই প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ‘টুয়েলভ্‌থ ফেল’ তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত খ্যাতি এবং জনপ্রিয়তা। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনকাহিনি তিনি নিখুঁত দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন। ২০২৩ সালের অক্টোবরে এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু তখন বক্স অফিসে সেভাবে বিক্রান্তের ছবি ব্যবসা জমাতে পারেনি। পরে ওটিটি-তে ‘টুয়েলভ্‌থ ফেল’ মুক্তি পেলে বদলে যায় সব অঙ্ক। ছবিটি বহু মানুষ পছন্দ করেছেন। দীর্ঘদিন ধরে লোকের মুখে মুখে ঘুরেছে ‘টুয়েলভ্‌থ ফেল’-এর কথা। এ ছবিতে অভিনেত্রী মেধা শঙ্করকে দেখা গিয়েছে বিক্রান্তের বিপরীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X