মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয় ছেড়ে দেওয়ায় কাল হয়েছে ইমরান খানের!

ইমরান খান। পুরোনো ছবি
ইমরান খান। পুরোনো ছবি

সম্পর্কে তিনি আমির খানের ভাগনে। ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইমরান খানের। প্রথম সিনেমাতেই সাফল্য পান ইমরান। গোলাপি ঠোঁট, ছিপছিপে গড়ন, ধবধবে ফর্সা গায়ের রং— তাতেই নারীর হৃদয়ে দোলা দিয়েছিলেন ইমরান।

এরপর তার বেশকিছু সিনেমা আসতেও থাকে। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, কারিনা কাপুর, কঙ্গনা রানাউত— সবার সঙ্গে কাজ করেছেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। পরপর ব্যর্থতায় অবশেষে বলিউড থেকে মুখ ফেরান ইমরান। বহু বছরের অজ্ঞাতবাস কাটিয়ে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফিল্মি দুনিয়া থেকে মুখ ফেরাতেই ইমরানের জীবন থেকে চলে গেল বান্দ্রার বিলাসবহুল বাংলো, ফেরারি গাড়ি। শুধু তা-ই নয়, ইমরানের সঙ্গে সম্পর্ক শেষ করলেন স্ত্রী অবন্তিকা মালিকও। এ যেন এক ‘শনির দশা’য় পতিত হন তিনি। - খবর আনন্দবাজার

যদিও ইমরান জানান, তিনি স্বেচ্ছায় এসব করেছেন। নিজের গোটা সময়টা মেয়ে ইমারাকে দিতে চেয়েছিলেন। নিজেকে আরও ভালো মানুষ হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই কারণে ত্যাগ করেন জাগতিক সুখ ও বিলাস। বলিউডের ক্যারিয়ার তাকে খ্যাতি বা সাফল্য না দিলেও মোটামুটি যশ এনে দিয়েছিল।

তাই মাত্র ৩০ বছরেই তিনি বিরতি নিতে পারেন। তবে যত টাকাই থাকুক না কেন, এক দিন সেই টাকাও ফুরিয়ে যায়। তেমনই হয় ইমরানের সঙ্গে। গাড়ি, বাড়ি বিক্রি করে এখন তিনি রয়েছেন বান্দ্রার একটি ফ্ল্যাটে। আমির-কন্যার আইরা খানের বিয়েতে ১০ বছরের পুরানো স্যুট পরেন। একটা লম্বা বিরতির পর খুব শিগগিরই অভিনয়ে ফিরবেন ইমরান। ইতোমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X