বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘‘পাঠান’ আমার জন্য নয়, আমি বানাই ‘লাপাতা লেডিস’’

বলিউড অভিনেতা শাহরুখ খান ও আমির খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা শাহরুখ খান ও আমির খান। ছবি : সংগৃহীত

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক্-বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তারার হাট বসেছিল ভারতের গুজরাট রাজ্যের জামনগরে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের বাঘা বাঘা সব তারকা। আয়োজনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল বলিউডের তিন খানের এক সঙ্গে মঞ্চ মাতানোর সংবাদ। এই অনুষ্ঠানের পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন বলিউড অভিনেতা ও প্রযোজক আমির খান। জানালেন ২০২৩ সালে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা শাহরুখের ‘পাঠান’ নিয়ে তার মন্তব্য। খবর : পিঙ্কভিলা

আমির খান গণমাধ্যমে খুব একটি বেশি কথা বলেন না। তবে যখনই বলেন, তখনই আবার সেতি নিয়ে হয় আলোচনা। তেমনই এক আলোচনার জন্ম দিলেন আমির।

নিজের প্রযোজনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমা। সেই সিনেমার প্রচারণায় এক সাংবাদিক আমিরকে বলেন, ‘আপনাকে শাহরুখ খানের পাঠানের মতো সিনেমা নির্মাণ করা উচিত।’ উত্তরে হেসে আমির বলেন, ‘শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি ওর সঙ্গেই যায়। এটি আমার জন্য নয়। আমার সঙ্গে ‘লাপাতা লেডিস’ যায়। তাই আমি এটি করেছি। আমার প্রযোজিত সিনেমাটি আপনাকে দেখার অনুরোধ রইলো।’ অনেকটা মজা করেই কথা গুলো বলেন এই অভিনেতা।

আমিরের প্রযোজনায় ‘লাপাতা লেডিস’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা কিরণ রাও। এতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তবসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X