বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার জীবনে কে এই ব্যক্তি?

বলিউড তারকা ক্যাটরিনা এবং তার ব্যক্তিগত সহকারী আশোক। ছবি :সংগৃহীত
বলিউড তারকা ক্যাটরিনা এবং তার ব্যক্তিগত সহকারী আশোক। ছবি :সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ব্যক্তির বিষয়ে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাতে লিখেছেন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা। সেই ব্যক্তি জীবনের ২০টি বছর কাটিয়েছেন ক্যাটরিনার সঙ্গেই। মানুষটির সঙ্গে নিজের স্মৃতির কথা লিখেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই ব্যক্তির সঙ্গে আগামী ২০ বছরও কাটাতে চান ক্যাটরিনা। বিশেষ সেই ব্যক্তির নাম আশোক শর্মা। তিনি ক্যাটরিনার ব্যক্তিগত সহকারী।

আশোক শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করে ১১ জুলাই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা লিখেছেন, ‘২০ বছর পেরিয়ে গেছে। আশোক শর্মা হলেন সেই ব্যক্তি যিনি জীবনের ২০ বছরেরও বেশি সময় আমার সঙ্গে কাটিয়েছেন। হাসি থেকে শুরু করে অনুপ্রেরণা দেওয়ার মতো আলোচনা, এমনকি অনেক সময় আমার ভালোর জন্য আমার সঙ্গে ঝগড়াও করেছেন। হঠাৎ হঠাৎ আমার মতো পরিবর্তন করার জন্য আমাকে বকাবকি পর্যন্ত করেছেন।’

বলিউড তারকা আরও লিখেছেন, ‘সেটে যদি কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার আগে তার অশ্রু ঝরেছে। জীবনের সব ওঠাপড়ায় তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার কোথাও এক দিনের জন্যও বদলায়নি। ২০ বছরে সবসময় আমার সঙ্গে একরকম থেকেছেন। আমার আগেই তিনি জানেন আমার কী প্রয়োজন। এমন করে আরও ২০ বছর কেটে যাক।’

বলিউডের ক্যারিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার পাশে ছিলেন তার ব্যক্তিগত সহকারী আশোক শর্মা। তার আনুগত্যের জন্য কৃতজ্ঞতা দেখিয়েই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টটি করেছেন ক্যাটরিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X