বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হীরার মতো চকচকে রূপে ফিরলেন ফারদিন খান

হিরামন্ডি ওয়েব সিরিজের পোস্টারে ফারদিন খান। ছবি : নেটফ্লিক্স
হিরামন্ডি ওয়েব সিরিজের পোস্টারে ফারদিন খান। ছবি : নেটফ্লিক্স

নব্বইর দশকে শুরু। ২০০০ সালের শুরুর দিকে করেছেন দাপটের সঙ্গে অভিনয়। উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমা। এরপর হঠাৎ অভিনয় থেকে উধাও। বলছি কিংবদন্তি অভিনেতা এবং প্রযোজক ফিরোজ খানের পুত্র ফারদিন খানের কথা। ১৪ বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। খবর : নেটফ্লিক্স

অভিনয়ের সব গুণাগুণই ছিল ফারদিন খানের মাঝে। তবে মাদকের নেশায় থমকে যায় তার অভিনয়ের উড়তে থাকা ক্যারিয়ার। ওজন বাড়িয়ে হারিয়ে যান রুপালি পর্দা থেকে। অবশেষে দীর্ঘ এক যুগের বেশি সময় পর অভিনয়ে প্রত্যাবর্তন হলো তার। ফিরলেন রজার বেশে, হীরার মতো চকচকে রূপে।

শনিবার প্রকাশ্যে এলো সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ হিরামন্ডি’র ফারদিন খানের লুক।

ছবিতে দেখা যায়, মাথায় নেপালি টুপি, হাতে বিভিন্ন পাথরের আংটি, গায়ে কাবলি, কাঁধে চাদর। আর সামনে রয়েছে উপহারের জন্য রেখে দেওয়া দামি দামি গহনা। ছবি দেখা বোঝাই যাচ্ছে তিনি কোনো নৃত্য অনুষ্ঠান উপভোগ করছেন।

ওয়েব সিরিজটি এ বছর ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। এর আগে সিরিজের একটি গান দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

ফারদিন ২০১০ সালে ‘দুলহা মিল গ্যায়া’ সিনেমায় সবশেষ অভিনয় করেন।

‘হীরামান্ডি’তে ফারদিনের চরিত্রের নাম ওয়ালি মোহাম্মদ। নেটফ্লিক্স অভিনেতার লুক প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘ভালোবাসা এবং কর্তব্যের ঘূর্ণিঝড়ে আটকে পড়া ওয়ালি মোহাম্মদ তার রাজকীয় দায়িত্বের সঙ্গে তার হৃদয়ের আকাঙ্ক্ষাকে মেটানোর চেষ্টা করেন। ফারদিন খান, ওয়ালি মোহাম্মদের চরিত্রে তার দুর্দান্ত প্রত্যাবর্তন।’

এই সিরিজে ফারদিন খান ছাড়াও আছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১০

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১১

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৩

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৪

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৬

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৭

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৮

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৯

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০
X