বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সোনাক্ষীর বিয়ের বিষয়ে কিছুই জানেন না তার বাবা

অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার বাবা শত্রুঘ্ন সিনহা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার বাবা শত্রুঘ্ন সিনহা। ছবি : সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের বরাতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের বিষয়ে সবাই এখন অবগত। আগামী ২৩ জুন অভিনেতা জহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। বিয়ের কার্ডও ইতোমধ্যেই ছাপানো হয়ে গেছে। তবে মেয়ের বিয়ের বিষয়ে কিছুই জানেন না বলিউড অভিনেতা ও তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা। খবর : বলিউড হ্যাঙ্গামা

সোনাক্ষীর বিয়ে এখন বলিউডের টক অব দ্য টাউন। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকেও এখনো মুখ খোলেননি। তবে মেয়ের বিয়ের বিষয়ে এবার নিজের মতামত জানালেন অভিনেতা।

শত্রুঘ্ন সিনহা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে এই অভিনেতা টাইমস নাউকে বলেন, ‘আমি বর্তমানে দিল্লিতে অবস্থান করছি। মেয়ের বিয়ের বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। কারণ আমার মেয়ে আমাকে এ বিষয়ে এখনো কিছু অবগত করেনি। সে জানালে আমরা জানব। তখন আমি এবং আমার স্ত্রী যেয়ে তাদের আশীর্বাদ করব। আমরা চাই, তারা সারাজীবন সুখে-শান্তিতে থাকুক।’

এ সময় অভিনেতা আরও বলেন, ‘আমার মেয়ের সিদ্ধান্তের ওপর আমাদের ভরসা আছে। আমি জানি সে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তার বিবেচনাকে আমরা সম্মান করি। আর তার এখন নিজেরই সিদ্ধান্ত নেওয়ার আধিকার রয়েছে। যেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই।’

সোনাক্ষীর বিয়ে নিয়ে তার বাবার এমন মন্তব্য ইতোমধ্যেই গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বিয়ের তারিখ যে ২৩ জুন তা ইতোমধ্যেই অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X