বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলের ছবি ভাইরাল

শাকিব খান ও আব্রাম খান জয়। ছবি : সংগৃহীত
শাকিব খান ও আব্রাম খান জয়। ছবি : সংগৃহীত

ক্লান্ত শরীরে ঝিমিয়ে পড়েছেন বাবা-ছেলে। সন্তানকে বেঞ্চে শুইয়ে পিতা বসে পড়েছেন পথে। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এই পিতা-পুত্র আর কেউ নন, তারা হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং শাকিব-অপু দম্পতির সন্তান আব্রাম খান জয়। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি একটি জায়গায় ছিলেন বাবা-ছেলে।

চলতি মাসে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। তাই সেখানে গিয়েছেন শাকিব খান। অন্যদিকে আমেরিকার একটি অনুষ্ঠানে যুক্ত হতে ছেলে জয়কে নিয়ে সেখানে গিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সেখানেই শাকিব তার সাবেক স্ত্রী অপু এবং সন্তান আব্রামের সঙ্গে মিলিত হন। এরপর নানা জায়গায় ঘোরেন এই সেলেব ফ্যামিলি।

আরও পড়ুন : শাকিব-অপুর এক হওয়া, মুখ খুললেন বুবলী

ঘোরাঘুরির একপর্যায়ে বিশ্রাম নিচ্ছিলেন বাবা শাকিব ও ছেলে জয়। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন সুপারস্টার নিজেই। ক্যাপশনে লেখেন, ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’।

২৪ জুলাই দুপুরে ছবিটি প্রকাশ হয়। এরপরই তা ছড়িয়ে পড়তে শুরু করে। মন্তব্যের ঘরে অনেকেই শাকিবের প্রশংসা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X