কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বলিউডে অভিষেক হচ্ছে শাকিবের, নায়িকার তালিকায় চার নাম

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

এবারের ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। মুক্তির পরই শাকিব খানের পালে নতুন করে ঝড়ো গতির হাওয়া লেগেছে। ‘প্রিয়তমা’ সিনেমাটি শুধু দেশে নয়, দেশে বাইরের দর্শকদেরও মুগ্ধ করছে। এবার শাকিবকে নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের কথা শোনা যাচ্ছে। শাকিবের বিপরীতে এক হালির বেশি বলিউড নায়িকাদের নাম ভারতীয় মিডিয়ায় এসেছে।

প্রথমেই শোনা গেছে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা শেহনাজ গিল। শেহনাজ ছাড়াও বলিউডের অভিনেত্রী প্রাচী দেশাই, নেহা শর্মা ও জারিন খানের সঙ্গে অভিনয়ের কথাও শোনা যাচ্ছে।

জি-২৪ ঘণ্টার সংবাদে বলা হয়েছে, বলিউডে শাকিবের অভিষেক হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায়। শোনা যাচ্ছে, যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা হচ্ছে, তার সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে যাচ্ছে শুটিং। টানা ৩৫ দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এ সিনেমা।

একটি বিশেষ সূত্রের খবর দিয়ে জি-২৪ ঘণ্টা জানিয়েছে, শাকিবের এ সিনেমার নাম ‘সাইকোপ্যাথ’। অন্য আরেকটি সূত্র বলছে, শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। তবে নাম যা-ই হোক শাকিব খানকে বলিউডে দেখার জন্য তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১০

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১১

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১২

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৩

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৪

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৬

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৭

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১৮

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১৯

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

২০
X