বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন ইস্যুতে যা বললেন জায়েদ খান 

কোটা আন্দোলন ইস্যুতে যা বললেন জায়েদ খান 
কোটা আন্দোলন ইস্যুতে যা বললেন জায়েদ খান 

সরকারি চাকরিতে কোটা সংসার চেয়ে আন্দোলনে নামে দেশের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় এই আন্দোলন। যদিও এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক।

আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় শিল্পীরাও প্রতিবাদ জানাচ্ছেন।

এবার কানাডা থেকে ভিডিও বার্তা দিলেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘এই সম্পদ, এই সুন্দর সুন্দর স্থাপনা ধরে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা এসব স্থাপনা, এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে, সেটা কি কাম্য হতে পারে? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম। দেশের প্রতিটি স্থাপনা প্রতিটি সুন্দর জিনিস আমাদের। আমরা সবাই এক। এই এক স্লোগান সামনে রেখেই আমরা ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে।’

জায়েদ খান আরও বলেন, ‘এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে। অনেক মানুষ হাসপাতালে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবার পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি মর্মাহত। এদের মধ্যে কেউ আমার ভাই, আত্মীয়, প্রিয়জন। প্রতিটি মানুষই বাঙালি। আশা করি, এই শোক কাটিয়ে উঠবে হতাহতের পরিবার। সরকার তাদের পরিবারের জন্য সুষ্ঠু ব্যবস্থা করবে। যারা এই মানুষগুলোকে মেরেছেন তাদের বিচারের আওতায় আনা হবে।’

সবশেষে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশ সুন্দর হবে। আমরা সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। হানাহানি বন্ধ হবে, সন্ত্রাস-আগুন হামলা বন্ধ হবে। ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে ফিরে যাবে। যেকোনো দাবি যৌক্তিকভাবে সমাধান হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X