বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আমার মেসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন : জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত।
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত।

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান বহুদিন ধরেই নিজের মেয়ে ভক্তদের নিয়ে নানা বক্তব্য দিয়ে এসেছেন। এই অভিনেতার দাবি, ঢালিউডে ব্যাচেলর অভিনেতাদের মধ্যে তার নারী ভক্ত সংখ্যা বেশি। তবে সম্প্রতি এই নায়ক জানালেন আরও এক নতুন তথ্য। মেসেঞ্জারে তার ইনবক্সে মেয়েরা অসংখ্য ‘লাভ ইউ’ টেক্সট পাঠিয়ে রাখে ভালোবাসার কথা জানান দিয়ে।

গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘আমাকে কোনো মেয়ে ভালোবাসার কথা বললে আমি তাকে খুশি হয়ে লাভ রিয়েক্ট দেই। রিপ্লাই দেই, নইলে সে মনঃক্ষুণ্ণ হবে। আমার ইনবক্স ভর্তি লাভ ইউ টেক্সট। আমার মেসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। সারাদিন আপনার মাথা ঘুরতে থাকবে যে কী হয় আমার মেসেঞ্জার বক্সে।’

কেন আপনাকে নারীরা পছন্দ করে? উত্তরে জায়েদ বলেন, ‘আমার রাশিতে হয়তো এটা আছে। পছন্দ করার কারণ হতে পারে রাশিগত। এই প্রমাণ অনেকবার সবাই দেখেছে। সবাই দৌড়ে এসে ছবি তোলে। তারা আমাকে বিশ্বাস করে এটা আমাকে পছন্দ করার আরেকটি কারণ। তা ছাড়া একজন শিল্পী হিসেবে আমাকে মেয়েরা পছন্দ করতেই পারে।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমি মনে করি আমার ব্যক্তিত্ব এবং চলাফেরা দেখেও তারা পছন্দ করতে পারে। আমি মেয়েদের চেয়ে সালমান খানকে বেশি পছন্দ করি। এমনকি কোনো মেয়ে আর্টিস্টের চেয়েও সালমান খানকে পছন্দ করি। এটা আমার মনের ফিলিংস! এটা হতেই পারে। ঠিক একইভাবে আমাকে হয়তো মেয়েরা পছন্দ করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X