বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব-সোনালকে নিয়ে শুটিং সেটে হাসাহাসি হতো কেন?

শাকিব-সোনালকে নিয়ে শুটিং সেটে হাসাহাসি হতো কেন?
শাকিব-সোনালকে নিয়ে শুটিং সেটে হাসাহাসি হতো কেন?

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে বড় নাম শাকিব খান। ‘দরদ’র মাধ্যমে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্রটি। এরই মধ্যে ছবির টিজার ও ‘জিসম সে তেরে’ শিরোনামে হিন্দি গান নিয়ে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

আসছে ১৫ নভেম্বর বাংলাদেশসহ ২২টি দেশে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে এমনটাই জানালেন পরিচালক। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিব ও বলিউডের সোনাল চৌহান অভিনীত সিনেমাটি।

এদিকে বাংলা ও হিন্দি দুই ভাষাতেও ‘দরদ’র শুটিং হয়েছে। এ নিয়ে শুটিং সেটে ইউনিটে মজার মজার ঘটনা ঘটল। কারণ ছবির প্রধান দুই চরিত্র শাকিব যেমন হিন্দি কম পারেন, অন্যদিকে সোনাল তো বাংলা বোঝেনই না। ফলে শুটিং সেটে মজার মজার ঘটনা রয়েছে।

এ ব্যাপারে অনন্য মামুন কালবেলাকে বলেন, সবচেয়ে মজা হতো শাকিব ভাই যখন সোনালকে বাংলা শেখাতেন, আবার সোনাল যখন শাকিব ভাইকে হিন্দি শেখাতেন। ওই দৃশ্য সামনাসামনি দেখলে যে কেউই হাসবেন। ইউনিটের সবাই হাসাহাসি করতেন এটা দেখে। তবে আমি ভীষণ খুশি এটা ভেবে যে, শাকিব ভাই ও সোনাল কাজটি সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। টিজারে আপনারা দেখেছেন, দুজনের রসায়ন কত সুন্দর ছিল। তাদের এত সুন্দর মানিয়েছে, প্রেক্ষাগৃহে দুজনের রসায়ন দর্শক দারুণ গ্রহণ করবে।

রোমান্টিক সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’-এ শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন সাফা মারওয়া, শহীদুজ্জামান সেলিম, জেসিয়া ইসলাম, রাহুল দেবসহ অনেকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

৮ কোটি টাকা বাজেটে নির্মিত ‘দরদ’ ৫০ কোটির বেশি ব্যবসা করবে বলে মন্তব্য করেছেন অনন্য মামুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X