বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন খবর দিলেন রাজ

শরিফুল রাজ। ছবি : সংগৃহীত।
শরিফুল রাজ। ছবি : সংগৃহীত।

দাম্পত্য জীবন নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেতা শরিফুল রাজ। পরীমণির সঙ্গে সংসার ভাঙনের গুঞ্জনে বেশ বিপর্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। এরই মধ্যে নতুন খবর দিলেন রাজ। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ এর পর তিনি হাজির হচ্ছেন নতুন কাজ নিয়ে। আসন্ন ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে তার অভিনীত সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। মুক্তির আগে এর ৫৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশিত হয়েছে ইউটিউবে।

জানা যায়, ২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল। যেখানে দেখা মিলেছিল, এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চীফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প শুরু হবে এখান থেকে। যেখানে একটি মিশনে অনেকগুলো নিরপরাধ মানুষের জীবনে ক্রমাগত মৃত্যুর হাতছানি উঠে আসবে।

ম্যাক্স রহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। ‘ইনফিনিটি সিজন টু’ প্রসঙ্গে তার ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা।’

এ বিষয়ে শরিফুল রাজ বলেন, ‘দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে। সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা।’

উল্লেখ্য, শরিফুল রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলী নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X